আল রিয়াদ পত্রিকার খবর অনুযায়ী, পৌর লঙ্ঘনের শাস্তি সংক্রান্ত বিধিমালার বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত অংশে বেশ কিছু বাণিজ্যিক লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পণ্য বিক্রিতে অস্বীকৃতি, চালান না দেওয়া, নির্ধারিত দাম না মানা, পণ্যের তথ্যে কারসাজি এবং ইলেকট্রনিক পেমেন্ট সংক্রান্ত লঙ্ঘন। লঙ্ঘনের ধরন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে সংশোধনের সময়ও দেওয়া হবে।
নতুন শাস্তির তালিকা অনুযায়ী, বাণিজ্যমন্ত্রীর সিদ্ধান্তে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে নিত্যপণ্য বিক্রি করলে বা উপযুক্ত কর্তৃপক্ষের ঠিক করা দাম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল এবং সর্বনিম্ন ৫ হাজার রিয়াল জরিমানা হবে।
নির্ধারিত দাম ও বিক্রয়মূল্যের পার্থক্যের ভিত্তিতে জরিমানা হিসাব করা হবে এবং প্রতিটি লঙ্ঘনকারী পণ্যের ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য হবে।
