সৌদি গেজেটের খবর অনুযায়ী, বৈদ্যুতিক ফিউজ বক্সে ত্রুটির কারণে ২০২১–২০২২ মডেলের ৭৬৯টি বিএআইসি BJ40 গাড়ি ফেরত চেয়েছে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এই ত্রুটির ফলে শর্ট সার্কিট হতে পারে, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়।

গাড়ির মালিকদের Recalls.sa ওয়েবসাইটে তাঁদের গাড়ির শনাক্তকরণ নম্বর (VIN) রিকলের আওতায় আছে কি না যাচাই করতে এবং বিনা খরচে মেরামতের জন্য পেট্রোমিন বিএআইসির সঙ্গে 8004420030 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।