সৌদি গেজেটের খবর অনুযায়ী, রিয়াদ শহরের রয়্যাল কমিশন রিয়াদ মেট্রোর জন্য আরও ৯৪টি ট্রেন কিনতে প্রায় ৫.৫ বিলিয়ন রিয়ালের চুক্তি সই করেছে, এতে নেটওয়ার্কের যাত্রী ধারণক্ষমতা ৬০% বাড়বে। কমিশন মঙ্গলবার জানায়, ট্রেনবহর ১৮৩ থেকে বেড়ে ২৭৭টি হবে এবং ২০২৮ সাল থেকে ধাপে ধাপে ট্রেন সরবরাহ শুরু হবে।

এক্সপো ২০৩০ রিয়াদ ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আগে গণপরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং রাজধানীজুড়ে আবাসিক, বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্রের অব্যাহত উন্নয়নের সঙ্গে তাল মেলানোই এই সম্প্রসারণের লক্ষ্য।