আল রিয়াদ পত্রিকার খবর অনুযায়ী, জরুরি পরিস্থিতির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম রিয়াদে একটি সতর্কবার্তা জারি করে নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
প্ল্যাটফর্মটি সবাইকে ভবনের ভেতরে নিকটতম নিরাপদ স্থানে যেতে এবং জানালা, খোলা জায়গা ও বিপজ্জনক স্থান থেকে দূরে থাকতে বলেছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত বাইরে না বের হতে এবং জটলা করা বা ছবি-ভিডিও তোলা এড়িয়ে চলতে জোর দিয়েছে।
সরকারি চ্যানেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।