সৌদি গেজেটের খবর অনুযায়ী, সৌদি আরবের পৌর ও আবাসন মন্ত্রণালয় নাপিতদের জন্য বৈধ স্বাস্থ্য সনদ রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেবা দেওয়ার আগে ও চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করেছে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের বাইরে গ্রাহকের বাড়িতে গিয়ে সেবা দিতে হলে বিশেষ অনুমতিপত্র লাগবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

পুরুষদের সেলুনগুলোকে পুনর্ব্যবহারযোগ্য সরঞ্জাম প্রতিবার ব্যবহারের পর পরিষ্কার, জীবাণুমুক্ত ও নির্বীজিত করতে হবে এবং একবার ব্যবহারযোগ্য জিনিস সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে। এ ছাড়া সব যন্ত্রপাতি নিয়মিত পরিষ্কার ও নির্বীজিত করতে হবে।