সৌদি গেজেটের খবর অনুযায়ী, মঙ্গলবার মক্কায় আকস্মিক বন্যায় তিনটি শিশু পানির স্রোতে ভেসে যায়। এক্স-এ প্রকাশিত সিভিল ডিফেন্সের বিবৃতির বরাতে পত্রিকাটি জানায়, খবর পেয়ে উদ্ধারকারী দল একটি শিশুকে উদ্ধার করে এবং আরেকটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সিভিল ডিফেন্স জানিয়েছে, নিখোঁজ তৃতীয় শিশুটির সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বৃষ্টির সময় উপত্যকা ও পানি জমে থাকা এলাকা থেকে দূরে থাকতে নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।