সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আজ মক্কায় মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। কেন্দ্র জানিয়েছে, বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বাতাস বইবে, দৃষ্টিসীমা প্রায় শূন্যে নামতে পারে, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাত হতে পারে।
মক্কা অঞ্চলের আল-জুমুম জেলাতেও হালকা বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। সেখানে জোরালো বাতাস, অনুভূমিক দৃষ্টিসীমা কমে যাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের তথ্যমতে, এই অবস্থা রাত ৯টা পর্যন্ত চলবে।
