মক্কার মসজিদুল হারামে যাওয়ার আগেই মুসল্লি ও জিয়ারতকারীরা এখন জানতে পারবেন মাতাফ (তাওয়াফের এলাকা) ও মাসআয় (সাঈর এলাকা) কতটা ভিড়। ডিজিটাল সেবাগুলো সরাসরি দৃশ্য, তাৎক্ষণিক হালনাগাদ ও নির্দেশক দেয়, যা কম ভিড়ের সময় বেছে নিতে সাহায্য করে।
দুই পবিত্র মসজিদের ইন্টারঅ্যাকটিভ মানচিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে বিভিন্ন স্থান, সুবিধা ও সেখানে যাওয়ার পথ খুঁজে পেতে সহায়তা করে। এতে প্রায় ৯৫০টি স্থান রয়েছে, যেমন পবিত্র কাবা, মাকামে ইবরাহিম, সাফা ও মারওয়া, রওজা শরিফ, নবীজির হুজরা, মিহরাবসমূহ ও নবীজির (সা.) মিম্বর।
প্ল্যাটফর্মটিতে ১৭টির বেশি শ্রেণিতে ১০০,০০০-এর বেশি সম্ভাব্য পথ রয়েছে, আর সুবিধা ও স্থান সম্পর্কে দ্রুত তথ্যের জন্য ৬৫০টির বেশি কিউআর কোড দেওয়া হয়েছে।
মানচিত্রটি সরেজমিনে বসানো ৬টির বেশি ইন্টারঅ্যাকটিভ স্ক্রিনের সঙ্গেও যুক্ত। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী স্থান ও পথ দেখায় এবং সহজ প্রবেশগম্যতার সরঞ্জাম দেয়।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিষয়াবলি তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষের ডিজিটাল ও মাঠপর্যায়ের সেবা উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে এসব সুবিধা চালু করা হয়েছে।

