সৌদি আরবের সিভিল ডিফেন্স মহাপরিদপ্তর বলেছে, প্রতিটি বাড়িতে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) থাকা জরুরি এবং আগুন লাগলে তা সঠিকভাবে ব্যবহারের নিয়ম জানা দরকার, যাতে জীবন ও সম্পদ রক্ষা করা যায়।

মহাপরিদপ্তরের মতে, শুকনো পাউডারের অগ্নিনির্বাপক যন্ত্র বাসাবাড়ির নানা ধরনের আগুন নেভাতে কার্যকর, কারণ এটি দ্রুত আগুন ছড়িয়ে পড়া ঠেকায় এবং নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।

সিভিল ডিফেন্স গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। জরুরি অবস্থায় মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৮ নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারেন।