সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে সন্ত্রাসী হুথি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন মাঝপথে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনে বৈধ সরকার সমর্থক জোট।

জোটের সরকারি মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি ড্রোনটি ছোড়ার জন্য “সন্ত্রাসী হুথি মিলিশিয়া”কে দায়ী করেন। তাঁর বিবৃতিতে কোথায় বা কখন ড্রোনটি প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।