সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, হজ সিভিল ডিফেন্স বাহিনী হাজি ও হজ কাফেলাগুলোকে পবিত্র স্থানসমূহের আবাসস্থলে বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদ ও পরিমিতভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে।

বাহিনী সতর্ক করেছে, বৈদ্যুতিক লাইনে অতিরিক্ত লোড পড়লে শর্ট সার্কিট বা আগুন লাগার ঝুঁকি তৈরি হয়।

হাজিদের নিরাপত্তায় সরকারি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রতিরোধমূলক নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর জোর দিয়েছে বাহিনী, যাতে হজ মৌসুমে নিরাপত্তা আরও সুসংহত হয়।

যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পবিত্র স্থানসমূহের জনাকীর্ণ তাঁবুতে একটু সতর্কতাই অনেকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।