সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এবং জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে উত্তর রিয়াদে ই-সিগারেট বিক্রির দোকানে অভিযান চালিয়েছে রিয়াদ অঞ্চল পৌর কর্তৃপক্ষ। এতে তিনটি দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে।
অভিযানে বিভিন্ন স্বাদের ই-সিগারেট পণ্যের ২৩০২টি প্যাক জব্দ করা হয়। পণ্যগুলো মেয়াদোত্তীর্ণ, উৎস অজানা এবং সেগুলোর গায়ে মেয়াদের তারিখ ছিল না। ঝুঁকির মাত্রা যাচাইয়ে নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও নিয়ম মানা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মাঠপর্যায়ের পরিদর্শন চলবে।
কর্তৃপক্ষ আরও বলেছে, 'মাদিনাতি' অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগ দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করে এবং বাসিন্দাদের সহযোগিতা সমাজ সুরক্ষায় কার্যকর অংশীদারত্ব।


