সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আজ মক্কা অঞ্চলের রাহাত ও মাদরাকাহ প্রদেশের জন্য লাল সতর্কতা জারি করে ভারী বৃষ্টির ব্যাপারে সতর্ক করেছে।

কেন্দ্রটি জানিয়েছে, বৃষ্টির সঙ্গে প্রবল গতির বাতাস বইবে, ফলে আনুভূমিক দৃশ্যমানতা শূন্যে নেমে আসতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা এবং বজ্রসহ বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি রাত ৮টা পর্যন্ত থাকবে।