সৌদি গেজেটের খবর অনুযায়ী, চীন থেকে আমদানি করা পানীয়ের ক্যানের সহজে খোলা যায় এমন অ্যালুমিনিয়াম ঢাকনার ওপর ১৫.৮% থেকে ৩৮.৭% পর্যন্ত চূড়ান্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে সৌদি আরব। মঙ্গলবার, ১৩ অক্টোবর থেকে এই শুল্ক কার্যকর হয়েছে এবং তা পাঁচ বছর বহাল থাকবে।
বাণিজ্যমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মাজিদ আল-কাসাবি এই সিদ্ধান্ত জারি করেন। দেশীয় শিল্প রক্ষা এবং স্থানীয় বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করাই এর লক্ষ্য।
