সৌদি গেজেটের খবর অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটির (আইএমএফসি) সভাপতির মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তাঁর প্রাথমিক তিন বছরের মেয়াদ শেষ হয়েছিল।

কমিটির সদস্যরা তাঁকে দায়িত্বে থাকার অনুরোধ জানালে মন্ত্রী তা গ্রহণ করেন, এরপরই মেয়াদ বাড়ানো হয়। আইএমএফসি তহবিলের প্রধান মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা সংস্থা, যা আইএমএফের অগ্রাধিকার নিয়ে কৌশলগত দিকনির্দেশনা দেয় এবং বৈশ্বিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।