সৌদি গেজেটের খবর অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অক্টোবর ২০২৬-এর বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে ২০২৭ সালের জন্য সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস জুলাইয়ের ৫.৫% থেকে বাড়িয়ে ৭.৯% করেছে। এতে পূর্বাভাস বেড়েছে ২.৪ শতাংশ পয়েন্ট।
তবে ২০২৬ সালের জন্য আগের ১.৭% প্রবৃদ্ধির পূর্বাভাস বদলে ৩.৩% সংকোচনের কথা বলেছে সংস্থাটি। আইএমএফ জানিয়েছে, অঞ্চলের কিছু অর্থনীতির তুলনায় সৌদি অর্থনীতি ভূরাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় বেশি সক্ষম।
