ইন্ডিপেন্ডেন্ট উর্দুর খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার জানান, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হুথি মিলিশিয়ার হামলায় ছয় পাকিস্তানি নাগরিক আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে দুঃখিত। তিনি বলেন, পাকিস্তানি দূতাবাস যোগাযোগ রাখছে।

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, একটি অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র বিমানবন্দরের একটি টার্মিনালে পড়ে আগুন ধরে যায়। এএফপিকে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সেটি কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে আঘাত হানে।

তিনি আরও জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিমানবন্দরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করেছে।