আশারক আল-আওসাত পত্রিকার খবর অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে হামলায় আহতদের উদ্ধার ও চিকিৎসায় ৪০০ চিকিৎসাকর্মী অংশ নেন এবং তাঁরা ২৫টি অস্ত্রোপচার করেন।
অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ডা. মাআদ আল-সাআতি বলেন, চিকিৎসাব্যবস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং রেকর্ড সময়ের মধ্যে আহতদের সামলেছে।
