সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ পৃথক দুটি ফোনকল পান — একটি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির কাছ থেকে, অন্যটি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে।

আলাপে অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং সৌদি আরবের বেসামরিক স্থাপনায় “সন্ত্রাসী হুথি মিলিশিয়ার” “বর্বর হামলার” নিন্দা পুনর্ব্যক্ত করা হয়।

দুটি ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে প্রচেষ্টা, সমন্বয় ও পরামর্শ অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও কথা হয়, যাতে উপসাগরীয় যৌথ কার্যক্রম জোরদার হয় এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা পায়।

এমন সময়ে এই ফোনালাপ হলো, যখন সন্ত্রাসী হুথি গোষ্ঠী সৌদি আরবের বেসামরিক স্থাপনায় সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে।