সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, যেকোনো ধরনের ভিজিট ভিসার আবেদনকারীকে ১০০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে, যদি সেই ভিসাধারী অনুমতি ছাড়া হজ করেন বা করার চেষ্টা করেন, কিংবা মক্কা নগরী ও পবিত্র স্থানসমূহে প্রবেশ করেন বা সেখানে অবস্থান করেন।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে, যতজনের জন্য ভিজিট ভিসা ইস্যু হয়েছে এবং যাঁরা এই লঙ্ঘন করেছেন, জরিমানাও ততবার প্রযোজ্য হবে; অর্থাৎ প্রত্যেক লঙ্ঘনকারীর জন্য আলাদা জরিমানা।
মন্ত্রণালয় ১৪৪৭ হিজরির হজ মৌসুমের নির্দেশনা মেনে চলা এবং হাজিদের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে। নির্দেশনা লঙ্ঘনকারীরা আইনগত শাস্তির মুখে পড়বেন বলে সতর্ক করেছে।
লঙ্ঘনের তথ্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে জানানো যাবে।
সৌদি আরবে থাকা যেসব বাংলাদেশি প্রবাসী আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য ভিজিট ভিসার আবেদন করেন, তাঁদের জন্য এই সতর্কবার্তা সরাসরি গুরুত্বপূর্ণ।
