সৌদি আরবের সীমান্তরক্ষী সাধারণ অধিদপ্তর ১৪৪৭ হিজরির হজ মৌসুমে পবিত্র মাশায়েরে দায়িত্ব পালন শুরু করেছে। হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বিত সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করা হচ্ছে।

অধিদপ্তরটি ভিড় ব্যবস্থাপনা ও যান চলাচল নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের সহায়ক কাজে অংশ নিচ্ছে। পাশাপাশি পবিত্র স্থানগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিভিল ডিফেন্সের সাধারণ অধিদপ্তরকে সহায়তা করছে।

এ জন্য প্রয়োজনীয় জনবল, যানবাহন ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে, যা নিরাপত্তা ও সাংগঠনিক প্রচেষ্টাকে জোরদার করবে এবং আল্লাহর মেহমানরা যেন স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, তা নিশ্চিত করবে।

পবিত্র স্থানগুলোতে একই সময়ে বিপুলসংখ্যক হাজি সমবেত হন বলে বিভিন্ন সংস্থার এই সমন্বিত কাজ বাংলাদেশসহ সব দেশের হাজিদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।