মদিনার মসজিদে নববীতে রওজা শরিফ জিয়ারতের জন্য পুরুষ ও নারীদের আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন উভয়ের জন্য দুটি করে সময়সূচি রয়েছে, তবে সপ্তাহের সাধারণ দিন ও শুক্রবারের সময় ভিন্ন। জিয়ারতকারীরা নুসুক অ্যাপের মাধ্যমে নিজেদের সুবিধামতো সময় বেছে নিতে পারবেন।
সাধারণ দিনে পুরুষরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত জিয়ারত করতে পারবেন। নারীদের সময় ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত।
শুক্রবার পুরুষদের সময় রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশা পর্যন্ত। নারীদের প্রথম সময় ফজরের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং দ্বিতীয় সময় এশার পর থেকে রাত ২টা পর্যন্ত।
জিয়ারতের জন্য নুসুক অ্যাপে আগে থেকে সময় বুক করা বাধ্যতামূলক। রওজা শরিফে যাওয়ার আগে বুকিংয়ের তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
