ইয়েমেনে বৈধ সরকারের সমর্থনে গঠিত জোটের যৌথ বাহিনীর কমান্ড সন্ত্রাসী হুথি গোষ্ঠীকে সতর্ক করে বলেছে, জামিয়া, হুরি, জালবা ও সানবুকের মতো প্রচলিত নৌযান ব্যবহার করে সমুদ্রপথে অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করা যাবে না।

কমান্ডের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড ইয়েমেনের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি এবং এতে বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।

নিজেদের জীবন ও সম্পদ রক্ষার জন্য এসব নৌযানের সব মালিককে ইয়েমেনের উপকূলে অস্ত্র পাচারের কাজে হুথি মিলিশিয়ার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার আহ্বান জানিয়েছে কমান্ড।