ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে সৌদি আরবে সন্ত্রাসী হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানানো হয়েছে। এর মধ্যে মক্কা, মদিনা, বিমানবন্দর, অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলাও রয়েছে।
অধিবেশনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী হিজ হাইনেস প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর পক্ষে ওআইসিতে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন মোহাম্মদ আল-শরীফ অংশ নেন।
বৈঠকে আঞ্চলিক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং যৌথ কার্যক্রম জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া নিরাপত্তা, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে মুসলিম দেশগুলোর নিরাপত্তা এবং তাদের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ও বৈঠকে আলোচিত হয়।


