সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী হিজ হাইনেস প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছেন। আলাপে দুই মন্ত্রী সৌদি আরবের বেসামরিক এলাকায় সন্ত্রাসী হুথি গোষ্ঠীর অব্যাহত হামলার নিন্দা জানান।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দুই পক্ষ দুই দেশের ঘনিষ্ঠ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করেন এবং অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে এমন যেকোনো কিছুর মোকাবিলায় সৌদি আরব ও কুয়েতের সংহতির কথাও তাঁরা পুনর্ব্যক্ত করেন।
