ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধার জোটের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, জোট বাহিনী সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলে দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রচারিত বিবৃতিতে ড্রোন দুটি কারা পাঠিয়েছিল বা কখন সেগুলো প্রতিহত করা হয়, তা উল্লেখ করা হয়নি; কোনো ক্ষয়ক্ষতির কথাও বলা হয়নি।
