ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধার জোটের বাহিনী রিয়াদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে। জোটের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রচারিত সংক্ষিপ্ত এই বিবৃতিতে ড্রোনটি কারা উৎক্ষেপণ করেছিল, কখন সেটি প্রতিহত করা হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
