সৌদি আরবের খামিস মুশাইত শহরে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনে বৈধ সরকার সমর্থনকারী জোট।
জোট বাহিনীর আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তাঁর বিবৃতিতে ঘটনাটি সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
