সন্ত্রাসী হুথি গোষ্ঠী সৌদি আরবের বিমানবন্দর ও বেসামরিক স্থাপনাগুলোতে বারবার যে হামলা চালিয়েছে, জাপান তার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর সঙ্গে ফোনালাপে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এ অবস্থান তুলে ধরেন।
সৌদি পক্ষের ভাষ্য অনুযায়ী, দুই মন্ত্রী "সন্ত্রাসী হুথি মিলিশিয়া"র এসব হামলা নিয়ে আলোচনা করেন এবং মোতেগি তাঁর দেশের নিন্দা জানান।
দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতিও আলোচনায় উঠে আসে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নৌপথে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও তাঁরা কথা বলেন।
