সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদের নির্দেশে জননিরাপত্তা পরিচালক প্রশাসনিক আদেশ জারি করে বিভিন্ন বিশেষায়িত বিভাগের ২৪৪০ সদস্যকে তাদের বর্তমান পদমর্যাদা থেকে পরবর্তী পদমর্যাদায় উন্নীত করেছেন।

নিরাপত্তাকর্মীদের প্রতি মনোযোগ ও যত্নের জন্য জননিরাপত্তা পরিচালক দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সব ক্ষেত্রে সহায়তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেন।

তিনি পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, এই পদোন্নতি তাদের ধর্ম, রাজা ও দেশের সেবায় আরও নিষ্ঠার অনুপ্রেরণা দেবে।