রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। ইয়েমেনে বৈধ সরকারের সমর্থনে গঠিত জোটের বাহিনীর সরকারি মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।
আল-মালিকির ভাষ্যে, ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল “সন্ত্রাসী হুথি মিলিশিয়া”; সৌদি রাজধানীকে লক্ষ্য করে এটি ছিল একটি সন্ত্রাসী হামলা।
