খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। ইয়েমেনে বৈধ সরকারের সমর্থনে গঠিত জোটের বাহিনীর সরকারি মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

আল-মালিকির ভাষ্যে, ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছিল “সন্ত্রাসী হুথি মিলিশিয়া”; শহরটিকে লক্ষ্য করে এটি ছিল একটি সন্ত্রাসী হামলা।