সৌদি আরবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অবস্থান তুলে ধরেন।
আলাপের শুরুতেই মালয়েশীয় মন্ত্রী এসব হামলার বিষয়ে নিজ দেশের নিন্দা ও ক্ষোভ পৌঁছে দেন এবং সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেন। সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় রাজ্যটি যেসব পদক্ষেপ নিচ্ছে, তার সবকটির প্রতি সমর্থন জানান তিনি।
দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
