রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরগামী কিছু ফ্লাইট স্থগিত বা বিলম্বিত হওয়ায় যেসব সৌদি নাগরিকের যাত্রা ব্যাহত হয়েছে কিংবা যারা গন্তব্যে পৌঁছাতে পারেননি, তাদের বর্তমানে অবস্থানরত দেশের সৌদি মিশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, এসব মিশন ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।
একই দিনে বেসামরিক বিমান চলাচল সাধারণ কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও স্থাপনার নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত সেখানে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
