সৌদি গেজেটের খবর অনুযায়ী, সৌদি আরামকো ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে ছয় থেকে সাতটি গ্যাস ও তরলীকৃত গ্যাস স্থাপনা চালুর পরিকল্পনা করছে। ২০৩০ সালের মধ্যে গ্যাস বিক্রি ২০২০–২০২১ সালের স্তরের তুলনায় ৮০% বাড়ানোর কৌশলের অংশ এটি।
মঙ্গলবার রিয়াদে ২৫তম ডব্লিউপিসি এনার্জি কংগ্রেসের এক প্যানেল আলোচনায় আরামকোর গ্যাস বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আবদুলকারিম আল-গামদি এসব পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের ভূমিকা বাড়াতে সৌদি আরব গ্যাস উৎপাদন সক্ষমতা ও সংশ্লিষ্ট অবকাঠামো জোরদার করছে।
