সৌদি গেজেটের খবর অনুযায়ী, সৌদি আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আমিন নাসের বলেছেন, অপরিশোধিত তেলের সরবরাহে চাপ বাড়তে থাকায় এবং বিশ্ব জ্বালানি বাজারে চ্যালেঞ্জ অব্যাহত থাকায় তেলের মজুত আবার পূরণ করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

সোমবার রিয়াদে বিশ্ব পেট্রোলিয়াম কংগ্রেসে তিনি জানান, প্রতিষ্ঠানটি অপরিশোধিত তেল রপ্তানির নতুন পথ বিবেচনা করছে এবং দেশের বাইরে মজুত সুবিধা সম্প্রসারণ করছে, যাতে সরবরাহ আরও নমনীয় হয় এবং বাজারের ওঠানামা ও বিঘ্ন মোকাবিলার সক্ষমতা বাড়ে।