ইন্ডিপেনডেন্ট উর্দুর খবর অনুযায়ী, সন্ত্রাসী হুথি গোষ্ঠী বিমানবন্দরে একের পর এক সন্ত্রাসী হামলা চালানোর পর সোমবার সৌদি কর্তৃপক্ষ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে। নোটাম অনুযায়ী বিমানবন্দরটি ১৭ অক্টোবর স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

সাম্প্রতিক দিনগুলোর এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের ১৩ জন শনিবারের হামলায় প্রাণ হারান। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। আহত হয়েছেন কয়েকশ মানুষ।