রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো ঘৃণ্য হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে মিসরের আল-আজহার। এ হামলায় নিরীহ বেসামরিক নাগরিক এবং “দয়াময়ের অতিথি” উমরাহযাত্রীদের মধ্যে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।
আল-আজহার বলেছে, বেসামরিক স্থাপনা ও পবিত্র দুই মসজিদের উদ্দেশে যাত্রা করা মানুষদের লক্ষ্যবস্তু করা মুসলমানদের অনুভূতিতে আঘাত, সব মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক রীতিনীতির অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আল-আজহার নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে এবং রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে বারবার চালানো এসব অপরাধমূলক হামলা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং এগুলো অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে সতর্ক করে। প্রতিষ্ঠানটি বলেছে, অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে এসব হামলা বন্ধ করা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডের মর্যাদার প্রতি পূর্ণ সম্মান দেখানো জরুরি।
আল-আজহারের গ্র্যান্ড ইমাম ড. আহমদ আল-তাইয়েব সৌদি নেতৃত্ব, জনগণ ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি নিহতদের প্রতি আল্লাহর রহমত ও মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং পবিত্র দুই মসজিদের ভূমি ও সব মুসলিম দেশকে সব অনিষ্ট থেকে রক্ষার জন্য দোয়া করেন।
