সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দুই শিশুসন্তানের বাবা ৩৩ বছর বয়সী এক জর্ডানি নাগরিক শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হুথি মিলিশিয়ার হামলায় নিহত ১২ জনের একজন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বিবাহিত মাহমুদ হুসাইন আল-বারকাভি প্রায় দুই বছর ধরে সৌদি আরবে থেকে কাজ করছিলেন। ভালো কাজের খোঁজে ও পরিবারের ভরণপোষণের জন্য তিনি সেখানে গিয়ে একটি ক্যাফেতে চাকরি নেন।

তাঁর মৃত্যুর খবরে পরিবারে নেমে আসা আঘাত ও শোকের কথা জানিয়েছেন স্বজনেরা।