সৌদি গেজেটের খবর অনুযায়ী, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন কিওয়া প্ল্যাটফর্ম একটি শ্রেণিবিন্যাস ব্যবস্থা তুলে ধরেছে, যেখানে প্রতিষ্ঠানগুলোকে কর্মীর সংখ্যা অনুযায়ী সাতটি শ্রেণিতে রাখা হয়।
ছোট প্রতিষ্ঠানের জন্য দুটি এবং মাঝারি প্রতিষ্ঠানের জন্য তিনটি শ্রেণি রয়েছে, আর বড় ও অতি বড় প্রতিষ্ঠানের জন্য একটি করে শ্রেণি।
'ছোট (এ)' শ্রেণিতে রয়েছে পাঁচ বা তার কম কর্মী থাকা প্রতিষ্ঠান, আর 'ছোট (বি)' শ্রেণিতে এর চেয়ে বেশি কর্মী থাকা প্রতিষ্ঠান।
