সৌদি প্রেস এজেন্সি জানায়, মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রী পরিবহনে বিশেষায়িত দেশি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে মদিনায় গণট্যাক্সি সেবা পরিচালনার চুক্তির জন্য যোগ্যতা যাচাই প্রক্রিয়ায় আবেদনের আহ্বান জানিয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও চলাচল সেবার দক্ষতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ। শহরের ভেতরে যাত্রী পরিবহন সেবা দেয় এমন কোম্পানিগুলো নির্ধারিত শর্ত ও প্রক্রিয়া মেনে অংশ নিতে পারবে।
প্রশ্ন পাঠানোর শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬ (২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) এবং যোগ্যতার নথি জমার শেষ তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ (২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি)।
নথি জমা দিতে হবে "এতিমাদ" প্ল্যাটফর্মের মাধ্যমে, আর মূল্যায়ন শুরু হবে ৮ সেপ্টেম্বর ২০২৬ (২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) থেকে।
মদিনার বাসিন্দা এবং মসজিদে নববী জিয়ারতে আসা যাত্রীদের জন্য ট্যাক্সি সেবা শহরে চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
