পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে নিষিদ্ধ সংগঠনের আট সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
পাঞ্জাব পুলিশের সন্ত্রাসবাদ দমন বিভাগ (সিটিডি) আজ এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ৯১টি নিরাপত্তা অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানগুলো চালানো হয় গুজরানওয়ালা, বাহাওয়ালপুর, চিনিওট, রাওয়ালপিন্ডি, ভাক্কর ও সারগোধা শহরে।
বিভাগটি জানায়, গ্রেপ্তারকৃতরা তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। তাদের কাছ থেকে বিস্ফোরক, হাতবোমা, ডেটোনেটর, অস্ত্র এবং নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী উদ্ধার করা হয়েছে।
