সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আজ পূর্বাঞ্চলীয় প্রদেশে কুয়াশার বিষয়ে সতর্ক করেছে। দাম্মাম ও ধাহরান শহরের পাশাপাশি খাফজি, জুবাইল, রাস তানুরা, কাতিফ, খোবার ও আল-উদাইদ জেলা কুয়াশায় ঢাকা পড়েছে।

কুয়াশার কারণে মহাসড়ক ও খোলা এলাকায় আনুভূমিক দৃশ্যমানতা কমে ৩ থেকে ৫ কিলোমিটারে নেমেছে। কেন্দ্রটি জানিয়েছে, এই অবস্থা সকাল ৮টা পর্যন্ত থাকবে।