সৌদি আরবের জাজান অঞ্চলে আজ সন্ধ্যায় ভারী বৃষ্টি হয়েছে। অঞ্চলটির বেশ কয়েকটি প্রদেশ এবং সেগুলোর অধীন বিভিন্ন কেন্দ্র ও গ্রামে বৃষ্টিপাত হয়।
বৃষ্টিপাত হওয়া প্রদেশগুলোর মধ্যে রয়েছে সামতা, হারুব, আহাদ আল-মাসারিহা, আল-তুওয়াল, আবু আরিশ, আল-ইদাবি, আল-রাইস, ফিফা ও দামাদ।
