দক্ষিণ-পূর্ব বাংলাদেশে আজ একটি পর্যটন রিসোর্টে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন।
এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মুর্শেদ হোসেন জানান, সকালে বঙ্গোপসাগরের কাছে পর্যটন জেলা কক্সবাজারের ইনানী এলাকার একটি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। কাঠের তৈরি তিনতলা রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে কর্তৃপক্ষ ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে।
