সৌদি গেজেটের খবর অনুযায়ী, সৌদি আরবের স্বাস্থ্য বিমা কাউন্সিল নিশ্চিত করেছে যে বাধ্যতামূলক স্বাস্থ্য বিমা পলিসি বাড়িতে স্বাস্থ্যসেবা কভার করে, যাতে রোগীরা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে চিকিৎসা চালিয়ে যেতে পারেন।

এসব সেবার মধ্যে রয়েছে মূত্রনালিতে ক্যাথেটার বসানো, অস্ত্রোপচারের পর শিরায় ওষুধ দেওয়া এবং অস্ত্রোপচার-পরবর্তী ক্ষতের পরিচর্যা। কাউন্সিল বলেছে, রোগীর সেরে ওঠার প্রক্রিয়া হাসপাতালেই শেষ হয় না, বাড়িতেও চলতে থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সুবিধাভোগীদের জন্য অনলাইনে এসব সেবার আবেদন করার ব্যবস্থা করেছে।