সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের পৌরসভা বুকাইক গভর্নরেটের আল-ফেরদৌস এলাকায় ৫টি পার্ক ও গণসুবিধার উন্নয়ন ও সংস্কারকাজ শেষ করেছে। এগুলোর মোট আয়তন ১৬ হাজার বর্গমিটারের বেশি।

প্রকল্পে রয়েছে ৩৬৪২ বর্গমিটার সবুজ এলাকা, ১৪৯টি গাড়ি পার্কিংয়ের জায়গা এবং ১৯০০ মিটার দীর্ঘ হাঁটার পথ। পৌরসভা জানায়, পৌরসেবা উন্নত করা, নগরের সৌন্দর্য বাড়ানো ও জীবনমান উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি গ্রিন ইনিশিয়েটিভের সমর্থনে এ কাজ করা হয়েছে।

পৌরসভার মুখপাত্র বলেন, প্রকল্পটি পূর্বাঞ্চলের শহর ও গভর্নরেটগুলোতে গণসুবিধা উন্নয়নের ধারাবাহিকতা, যাতে আবাসিক এলাকার বাসিন্দারা বিনোদনের জায়গা, সবুজ চত্বর ও খেলাধুলার সুবিধা পান।