আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি বলেছেন, কায়রো সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত, এর মধ্যে সম্ভাব্য সামরিক সহায়তাও রয়েছে। সৌদি আরব যখন সন্ত্রাসী হুথি গোষ্ঠীর তীব্রতর হামলার মুখোমুখি, তখন তিনি এ কথা বলেন।
মিসর সামরিক সহায়তা দিতে পারে কি না, ব্লুমবার্গ টেলিভিশনের এমন প্রশ্নের জবাবে আবদেলআত্তি বলেন, সৌদিরা যা চাইবে মিসর অবশ্যই তাতে সাড়া দেবে এবং “কোনো দ্বিধা ছাড়াই” সব ধরনের সহায়তা দেয়। ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভার ফাঁকে এ সাক্ষাৎকার দেন তিনি।
