সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র রিয়াদ অঞ্চলের কিছু অংশে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে, যাতে পাহাড়ি ঢল নামতে পারে এবং শিলাবৃষ্টি হতে পারে। আদ-দাওয়াদমি ও আফিফ প্রদেশ এর আওতায় রয়েছে।
কেন্দ্রটি জানিয়েছে, বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বাতাস বইবে, বজ্রপাত হবে এবং অনুভূমিক দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসতে পারে। এই অবস্থা রাত ৮টা পর্যন্ত থাকতে পারে।
