সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ আজ পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও জাতীয় প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

আলাপে দুই বন্ধুপ্রতিম দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা করা হয় এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় সহায়তার উপায় নিয়ে আলোচনা হয়।

সরকারি বিবরণ অনুযায়ী, আলাপে সৌদি আরবের বিরুদ্ধে হুথি মিলিশিয়ার সন্ত্রাসী হামলার নিন্দাও জানানো হয়।